টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার টেকনাফের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত মাদক কারবারী হলেন টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মৌলভী পাড়া এলাকার মোঃ ছলিম উল্লাহ এর ছেলে ইয়াসিন মোল্লা (২২)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ মৌলভীপাড়ার এলাকার জনৈক আব্দুর রহমানের খামার বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে ইয়াসিন মোল্লা নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ধৃত ব্যক্তির কাছ থেকে সর্বমোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই একজন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির কাছ থেকে জানা যায়। ধৃত মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামী তার আপন বড় ভাই এবং তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। ধৃত ও পলাতক মাদক কারবারীদের পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights