টেকনাফে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের নাম কামাল উদ্দিন। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

অভিযোগ উঠেছে, সহকারী শিক্ষক কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে ক্লাস করানোর সময় বড় মেয়েদের গাল ধরে টানাটানি করে এবং গোপন অঙ্গে হাত দিয়ে যৌন হয়রানি করে। প্রতিনিয়ত ছাত্রীদের সঙ্গে এ ধরণের কুরুচিপূর্ণ গর্হিত কাজ করে বলে একাধিক ছাত্রী জানিয়েছে।

বুধবার বিকালে আড়াইটার দিকে ঘটনার বিষয়ে জানতে সরেজমিনে গেলে গণমাধ্যমকর্মী দেখে ক্লাস থেকে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক কামাল উদ্দিন। পরে কয়েকজন ছাত্রছাত্রী দৌঁড়ে এসে এ প্রতিবেকদকে জানান, তিনি বাথরুমে ঢুকে দরজা আটকিয়ে দিয়েছে। এক ঘণ্টা অপেক্ষা করেও অভিযুক্ত শিক্ষক বাথরুম থেকে বের না হওয়ায় সরাসরি কথা বলার সুযোগ হয়নি।
পরে অভিযোগের বিষয়ে মোবাইলফোনে জানতে চাইলে অভিযুক্ত সহকারী শিক্ষক কামাল উদ্দিন বলেন, এগুলো ষড়যন্ত্র । ইতিপূর্বে কেন মুচলেকা দিয়েছেন জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি তিনি। সাংবাদিক দেখে ক্লাস ছেড়ে বাথরুমে পালানোর কথা জানতে চাইলে বলেন, মেম্বারের সাথে নাকি বাথরুমের ভেতরে কথা বলতে গেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ইতিপূর্বে অভিযুক্ত কামাল উদ্দিনের কাছ থেকে মুচলেকা নেয়ার কথা স্বীকার করে বলেন, এ ধরণের কাজের প্রমাণ পাওয়া গেছে বলেই তো মুচলেকা নেয়া হয়েছে।

টেকনাফ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশীষ বোস বলেন, অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কামরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights