টেকনাফে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে সড়ক দূর্ঘটনায় উম্মে হাবিবা নামে ৭ বছরের শিশু নিহত হয়েছে। রবিবার দুপুর ২টারদিকে হোয়াইক্যং ইউপির মিনাবাজার টেকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হোয়াইক্যং ইউপির মিনাবাজার মোরা এলাকার বাসিন্দা নাজির হোসেনের মেয়ে।

স্থানীয় প্রক্ষ্যদর্শীরা জানায়, কক্সবাজার থেকে আসা টেকনাফগামী একটি মিনিবাসের ধাক্কায় শিশুটি পড়ে যায়। পরে সামনের চাকায় স্বেচ্ছায় চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সদস্য বলেন, ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশে দায়িত্বরত এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনার স্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যান এবং গাড়িটি জব্দ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিষয়টি এসআই সিরাজ দেখছেন বলে জানান হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights