টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, নিখোঁজ ৪১

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবারের এই বন্যায় আরো ৪১ জন নিখোঁজ রয়েছেন।

খবরে বলা হয়, নিহতদের মধ্যে ৬৮ জন কের কাউন্টির বাসিন্দা যার মধ্যে রয়েছে ২৮ জন শিশু। এছাড়া ট্র্যাভিস কাউন্টিতে ৬ জন, বারনেট কাউন্টিতে ৩ জন, কেন্ডাল কাউন্টিতে ২ জন, উইলিয়ামসন কাউন্টিতে ২ জন এবং টম গ্রিন কাউন্টিতে ১ জন মারা গেছেন।

কের কাউন্টি এলাকায় একটি খ্রিস্টান বালিকা শিবির ‘ক্যাম্প মিস্টিক’ অবস্থিত, যেটি ভয়াবহভাবে বন্যায় আক্রান্ত হয়। এখনো পর্যন্ত ওই ক্যাম্পের ১০ জন মেয়ে এবং একজন উপদেষ্টা নিখোঁজ রয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই এলাকায় আরো ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা উদ্ধার তৎপরতাকে ব্যাহত করতে পারে। ইতোমধ্যে উদ্ধারকারীরা কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে বিষধর সাপের সম্মুখীন হচ্ছেন।

বন্যার তিন দিন পর এটি এখন টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ উদ্ধার অভিযান থেকে ধীরে ধীরে একটি মৃতদেহ পুনরুদ্ধার অভিযানে রূপ নিচ্ছে। কের কাউন্টিতে যারা উদ্ধার হয়েছেন, তাদের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশুর এখনও আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত করা হয়নি। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রবিবার এক বিবৃতিতে বলেন, প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে আমরা কোনো চেষ্টা বাকি রাখব না।

সূত্র: সিএনএন, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights