টেলিফোনে কী কথা বললেন ফ্রান্স-ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ম্যাক্রন ইরানের প্রতি রাশিয়াকে সমর্থন না করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, ইরান থেকে শত শত ড্রোন পেয়েছে রাশিয়া। সেই ড্রোন মস্কো ইউক্রেনে ব্যবহার করছে। একইসঙ্গে ইরানের সরঞ্জামাদি দিয়ে মস্কো ড্রোন তৈরি করছে।

খবর অনুসারে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বলেছেন, তেহরানের দেওয়া ড্রোনের নিরাপত্তাগত এবং মানবিক পরিণতি রয়েছে। ম্যাক্রন ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন বলছে, রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০১৫ সালের প্রস্তাব লঙ্ঘন করেছে।

তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুই প্রেসিডেন্টের টেলিফোন আলাপ ৯০ মিনিট স্থায়ী হয়। তারা ফ্রান্স-ইরানের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতেও সম্মত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights