ট্রাক চাপা দিয়ে হত্যা, সাজাপ্রাপ্ত চালক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

ট্রাক চাপা দিয়ে একজনকে হত্যার ঘটনায় ৭ বছরের সাজাপ্রাাপ্ত পলাতক আসামি চালক ইউনুস আকনকে (৫৪) গ্রেফতার করেছে বাগেরহাটের রামপাল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে পুলিশ উপজেলার কালিকাবাড়ী এলাকা থেকে ৭ বছরের সাজাপ্রাাপ্ত এই পলাতক পলাতক আসামিকে গ্রেফতার করে। ট্রাকচালক ইউনুস বাগেরহাটের রামপাল উপজেলার কালিকাবাড়ী গ্রামের মহিউদ্দিন আকনের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, গ্রেফতারকৃত ইউনুস আকন একজন ট্রাক ড্রাইভার। কয়েক বছর আগে সে ট্রাক চাপা দিয়ে একজনকে মেরে ফেলে। এঘটনায় ইউনুস আকনকে বিরুদ্ধে মামলা হলে বাগেরহাটের আদালতের বিচারক গত বছর তাকে ৭ বছরের কারাদন্ড প্রদান করে। মামলার পর থেকে ট্রাক চালক ইউনুস আকন আত্মগোপনে চলে যায়। বুধবার এলাকায় আসার খবর পেয়ে পুলিশ রাতে তার বাড়ী থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৭ বছরের সাজাপ্রাাপ্ত পলাতক আসামী চালক ইউনুস আকনকে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights