ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে রাবি শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেওপাড়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দু’জন আহত হয়েছেন। রবিবার উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী চাপাল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে আবু সাঈদ ওসামা (২২)। ওসামা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রবিবার বিকােল রাজশাহী থেকে মোটরসাইকেল নিয়ে বের হন ওসামা। চাপাল এলাকায় মোটরসাইকেলটি ট্রাককে ওভারটেক করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ ওসামাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights