ট্রাক্টর উল্টে চালক নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জমি চাষ শেষে রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টর উল্টে আবুল কালাম আজাদ নাজু (২৩) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার পানবাড়ি ইউনিয়নের পাবনা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ নাজু (২৩) উপজেলার লক্ষ্যনাথের কামাত এলাকার হামিদুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ বিকেলে উপজেলার পানবাড়ি ইউপির পাবনা পাড়া এলাকায় জমির চাষ করতে যান আবুল কালাম আজাদ নাজু। জমির চাষ শেষে ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠতে গিয়ে তা উল্টে গিয়ে নিচে পড়ে যায় চালক নাজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের চাচা শহিদুল ইসলাম বলেন, ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠতে গিয়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে কোন অভিযোগ নেই।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights