ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৩৯ মামলা

অনলাইন ভার্সন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ২ হাজার ৪৩৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এ ছাড়াও অভিযানকালে ২১১টি গাড়ি ডাম্পিং ও ৪৯টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয় বলে আজ শনিবার জানানো হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights