ট্রাম্পকে ফোন দিয়ে যা বললেন সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক
দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। জয়ের পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় এমবিএস দুই দেশের মধ্যে ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক জোরদার করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। এ সময় ট্রাম্পের নেতৃত্বে বন্ধুত্বপূর্ণ মার্কিন জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।
জবাবে ট্রাম্প যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে বুধবার এমবিএস এবং বাদশাহ সালমান উভয়ই ট্রাম্পকে পৃথক অভিনন্দন বার্তা পাঠান।

এদিকে ট্রাম্পের জয়ের পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, “আমরা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নে ট্রাম্পের সঙ্গে ফের কাজ করার অপেক্ষায় আছি।” আর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনকে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সহায়ক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights