ট্রেন ও বাসের সংঘর্ষে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় পদ্মা-মেঘনা-যমুনা ডিপো এলাকায় তেলবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে থানার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। তার মধ্যে আজিজুল হক রেলের পয়েন্টম্যান।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের এসআই নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনজনকেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই নুরুল আলম বলেন, এয়ারপোর্ট রোডে সিগন্যাল অমান্য করে একটি বাস তেলবাহী ট্রেনকে ধাক্কা দিলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights