ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণের

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণের (১৪) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের বাওড়া রেল ব্রিজ এলাকায় এঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত তরুণের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রাজশাহী হতে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন উপজেলার বাওড়া রেল ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেল লাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে।

এসআই ইসলাম মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights