ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ আল আমিন ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের সরকারপাড়া হেডসের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ। গ্রেফতার আল আমিন ইসলাম সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সরকারপাড়া এলাকার হেডসের মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতারকৃত আল আমিন তার মোটরসাইকেল নিয়ে সেই রাস্তা দিয়ে যাবার সময় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম তাকে আটক করেন। এসময় তাকে তল্লাশী করা হলে তার থেকে ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা।

গ্রেফতার আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights