ঠাকুরগাঁওয়ে ঈদের জামাত অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় শহরের জেলা স্কুল বড়মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন শহরের বড় মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।

ঈদের জামায়াতের আগে খুতবা পাঠ করা হয়। শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ চেয়ে দোয়া কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights