ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের সাথে বিএনপির মতবিনিময়

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। এ সময় শিক্ষকদের পাশে থাকার কথাও দেন বিএনপির নেতৃবৃন্দ।

রবিবার দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে জেলা বিএনপির আয়োজনে এই সভা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নিবার্হী সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন স্কুলের প্রধানরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights