ঠাকুরগাঁওয়ে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে এসে শেষ হয়।

পাবলিক লাইব্রেরি মাটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এসময় পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আলমসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বনজ ও ফলজ গাছের চারা এবং সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।

বৃক্ষমেলায় ২৫টি স্টল বসানো হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সারি মালিকরা বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ঔষধি ও ফুলের গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য স্টল সাজিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights