ড. ইউনূসের কার্যালয়ের সামনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অবস্থান
অনলাইন ডেস্ক
উপযুক্ত ক্ষতিপূরণ এবং পর্যাপ্ত সহায়তার দাবি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।
বুধবার দুপুরে মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন তারা। এ সময় তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ সময় আহত ও শহীদ পরিবারের সদস্যদের ঘিরে পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনসহ বিভিন্ন সংস্থার সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
