ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের ডট বলের সংখ্যা ৩০০০ পেরিয়েছে। এখন ফিজের ডট বলের সংখ্যা ৩০০২। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করা বোলারের তালিকায় বর্তমানে ৫ম স্থানে রয়েছেন মুস্তাফিজ।

টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ পটু বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। লাহোর কালান্দার্সের হয়ে ভালোই করছেন মুস্তাফিজ। সর্বশেষ ম্যাচের পর ঢুকে গেছেন এক এলিট ক্লাবে।

লাহোরের জার্সিতে পিএসএল মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের ডট বলের সংখ্যা ৩০০০ পেরিয়েছে। এখন ফিজের ডট বলের সংখ্যা ৩০০২। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করা বোলারের তালিকায় বর্তমানে ৫ম স্থানে রয়েছেন মুস্তাফিজ।

ফিজের উপরে থাকা চারজনই তারকা বোলারা। শীর্ষে আছেন একসময়ের টি-টোয়েন্টির ফেরিওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, ৩৬৮১ ডট বল করেছেন তিনি। দুইয়ে আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, ৩৩৪৮ ডট বল করেছেন তিনি।

তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ৩২১৩ ডট বল করেছেন তিনি। চতুর্থ স্থানে পাকিস্তানের সোহেল তানভীর। ৩০৪৬ ডট বল করেছেন তিনি। ৩০০২ ডট বল করা ফিজ রয়েছেন পঞ্চম স্থানে।

মুস্তাফিজের উপরে থাকা চার বোলারের মধ্যে বেশিরভাগ ক্যারিয়ারের শেষ ভাগে চলে এসেছেন। ব্রাভো, সোহেলরা এখন আর সক্রিয় নেই ক্রিকেটার হিসেবে। অন্যদিকে মুস্তাফিজের ক্যারিয়ারে এখন মধ্য গগণের তেজ। বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ডাক মিলছে ফিজের। ফলে সবাইকে ছাড়িয়ে চূড়ায় ওঠার সুযোগ থাকছে কাটার মাস্টারের সামনে।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তুলে বর্তমানে টেবিলের ৫ম স্থানে রয়েছে ফিজের দল লাহোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights