ডা. মমতাজ বেগম রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এখন তেজগাঁওয়ে নিজস্ব ক্যাম্পাসে

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে (প্লট- ৪০৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮) নিজস্ব ভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ডা. মমতাজ বেগম রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা।

কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রিমিয়ার গ্রুপ ফাউন্ডেশন ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান, ডা. মমতাজ বেগম রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য হিসেবে রাখেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এম. ইমরান ইকবাল, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ট্রাস্টি বোর্ডের সদস্য জামাল জি. আহমেদ, ইউনিভার্সিটির উপদেষ্টা পি সি সরকার, রেজিস্ট্রার জামিল আহমেদ, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ; স্থানীয় কাউন্সিলর শফিউল্লাহ সফি প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বনানী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব আবুল কালাম আজাদ এবং জাকারিয়া হোসেন। দোয়া ও মিলাদ মাহফিলে ডা. মমতাজ বেগম রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা, প্রিমিয়ার গ্রুপ ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights