‘ডাংকি’তে শাহরুখের সাথে অভিনয়, ভিকি কুশাল জানালেন অভিজ্ঞতার কথা

অনলাইন ডেস্ক
ডাংকি সিনেমায় শাহরুখের সাথে অভিনয় করেছেন ভিকি কুশাল। সেই সিনেমার বিষয়ে কফি উইথ করণে আলোচনা করেছেন কুশাল। জানিয়েছেন শাহরুখের সাথে অভিজ্ঞতার কথা।

রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে অভিনয় সম্পর্কে তিনি বলেন, ‌‘শাহরুখ খান আমাকে বলেছেন এটা তোমার বেস্ট পারফর্ম্যান্স। তিনি আরো বলেছেন এই সিনেমায় তুমি ব্যতিক্রম। তার সাথে কাজ করা ছিল দারুণ অভিজ্ঞতার বিষয়।’

ভিকি আরো বলেন, ‘এটা ছিল অবিশ্বাস্য। অর্থাৎ তার সাথে কেবল দেখা করাই সব সময় চমৎকার অভিজ্ঞতা। আর তার সাথে অভিনয় ও কাজ করা তো আরো দারুণ ব্যাপার। অনেক কিছু শেখা যায়। … আমি এবার বুঝতে পেরেছি কেনো কী কারণে এবং কোথায় তিনি বাদশাহ।’
ভিকি কুশাল আরো বলেছেন, এই বয়সেও শাহরুখ খান তার শথভাগ দিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights