ডাকাতসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার

গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় গতরাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। এরা হলো মোঃ আনোয়ার হোসেন,ওমর ফারুক,মোঃ সুজন শেখ ও মোঃ আঃ গফুর। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অপরদিকে বিভিন্ন মামলার আসামি মোঃ সাজু, মোঃ সেলিম মিয়া,মোঃ রাসেদ খান, মোঃ আবুল হাসনাত ভূইয়াসহ মোট আটজনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাখওয়াত হোসেন এর সাথে যোগাযোগ করলে গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights