ডাস্টবিনে মিললো অপূর্ণাঙ্গ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের ফ্লাইওভারের নিচের একটি ডাস্টবিন থেকে একটি অপূর্ণাঙ্গ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ডাস্টবিনে নবজাতকের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

চাঁদগাও মডেল থানার ওসি জাহিদুল কবির বলেন, কে বা কারা ওই মরদেহ ফেলে গেছে তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে প্রায় ছয় মাসের মতো মায়ের গর্ভে ছিল। ওই ভ্রুণের পরিপূর্ণ বয়স হয়নি। আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights