ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭২

অনলাইন ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেনের সইকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মতিঝিল বিভাগের তথ্যমতে, সোমবার (৭ সেপ্টেম্বর) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে মতিঝিল থানা এলাকার আটজন, পল্টন থানা এলাকা থেকে ২০ জন, সবুজবাগ থানা এলাকা থেকে পাঁচজন, খিলগাঁও থানা এলাকা থেকে ১৯ জন, রামপুরা থানা এলাকা থেকে তিনজন, শাহজাহানপুর থানা এলাকা থেকে পাঁচজন এবং মুগদা থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights