ডিপিডিসির হুজ্জতের ফ্ল্যাটসহ সম্পদ জব্দের আদেশ

আদালত প্রতিবেদক

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপক (প্রশাসন) মো. হুজ্জত উল্লাহর ফ্ল্যাটসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য দেখানো হয়েছে ৮৫ লাখ ৯৫ হাজার ১১৭ টাকা।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, আসামি হুজ্জত উল্লাহ দাখিলকৃত সম্পদ বিবরণীতে এক কোটি ৯০ লাখ ১২ হাজার ৭০৫ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। তিনি এক কোটি ৯৩ লাখ ৯২ হাজার ৭০৫ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এতে তিনি দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, তদন্তকালে আসামি হুজ্জত উল্লাহর অবৈধভাবে অর্জিত সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে না পারায় তার নামে থাকা ৮৫ লাখ ৯৫ হাজার ১১৭ টাকার স্থাবর সম্পদ যাতে হস্তান্তর করতে না পারেন, সেজন্য তা জব্দ করা একান্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights