ডিসেম্বরেই শৈত্যপ্রবাহের আভাস

অনলাইন ডেস্ক

ডিসেম্বর মাসের আবহাওয়ায় কুয়াশা ঘেরা সকাল, বিকেলের নরম রোদ এবং রাতের শীতের প্রভাব লক্ষ্য করা যাবে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি মাসে দেশের তাপমাত্রা কিছু স্থানে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।

সোমবার (১ ডিসেম্বর) এক মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটিকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ৬-১০° সেলসিয়াস শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights