ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুদের বিরুদ্ধে। রবিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। নিহত হোসেন আলী (২২) এই এলাকার নুর নবীর ছেলে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে বন্ধুরা কৌশলে ডেকে নিয়ে হত্যা করেছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন বন্ধুকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অনলাইন ডেস্ক
ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুদের বিরুদ্ধে। রবিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। নিহত হোসেন আলী (২২) এই এলাকার নুর নবীর ছেলে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে বন্ধুরা কৌশলে ডেকে নিয়ে হত্যা করেছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন বন্ধুকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights