ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। একই সময় ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ডেঙ্গু নিয়ে ভর্তি হন ১৪ জন।

চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৬৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৩৭ জন ও ঢাকার বাইরে ৩৯৫ জন। আর ডেঙ্গুতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights