ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যু, রাবি মেডিকেল সেন্টারের দায়িত্বে অবহেলার অভিযোগ

রাবি প্রতিনিধি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মৌমিতা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার ওই বিভাগের সহপাঠীরা তথ্যটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মেডিকেল সেন্টারের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অবিলম্বে উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

সহপাঠীরা জানান, গত কয়েদিন ধরে জ্বরসহ নানা সমস্যায় ভুগছিলেন। প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গেলে যথাযথ চিকিৎসা পাননি। ২৬ জুলাই অসুস্থ অবস্থায় গ্রামের বাসায় যায়। প্রচন্ড বমি করা অবস্থায় হাসপাতালে ভর্তি হলে সেখানেই মারা যান মৌমিতা।

এ ঘটনায় ১৭ জুলাই দুপুরে মানববন্ধন করেন বিভাগের শিক্ষার্থীরা। এর আগে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারক লিপি দেন তারা। তাদের দাবি হলো; মৃত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, ক্যাম্পাসে নিয়মিত মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র সংস্কার করা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নাপা সেন্টার। এতে উন্নত চিকিৎসা নেই। বিপ্লবী প্রশাসন সংস্কারের নামে শিক্ষার্থীদের মুলা ঝুলিয়ে সময় পার করছেন। ফাঁকা বুলিতে তারা শিক্ষার্থীদের সন্তুষ্ট রাখতে চায়। অবিলম্বে সমস্যা সংস্কারে পদক্ষেপ নেন, অন্যথায় দায়িত্ব ছেড়ে দেন।

এদিন মানববন্ধন শেষে বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিক্ষোভ নিয়ে এসে প্রধান ফটোকে ‘নাপা সেন্টার’ ব্যানার টানিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

জানাতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ খান বলেন, আমরা চিকিৎসা কেন্দ্রের সেবার মান বৃদ্ধি কাজ চলমান আছে। আরও কিভাবে এ সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights