‘ডেথ সেলে’ অমানবিক জীবন কাটাচ্ছেন ইমরান খান, দাবি পিটিআইয়ের

অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘ডেথ সেলে’ আটক রাখা হয়েছে বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

সেখানে তিনি অমানবিক জীবন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছে দলটি।

এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলেছেন পিটিআই- এর কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম।

তিনি বলেছেন, ইমরান খানকে দিনে ২২ ঘণ্টা একা একটি ছোট কক্ষে আটকে রাখা হচ্ছে। তাকে কোনও পত্রিকা, টেলিভিশন বা বই পড়তে দেওয়া হচ্ছে না। এমনকি তার আইনজীবী ও পরিবারের সদস্যরাও তার সঙ্গে দেখা করতে পারছেন না।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের সঙ্গে এই আচরণকে অমানবিক হিসেবে উল্লেখ করেছেন ওয়াকাস আকরাম।

তিনি বলেছেন, এটা এক ধরনের মানসিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন। আদালতের নির্দেশ অনুযায়ী ছয়জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে ইমরান খানের দেখা করার অধিকার থাকলেও তা মানা হচ্ছে না।

ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও বোন আলিমা খানও তার সঙ্গে দেখা করতে পারছেন না বলেও জানান তিনি।

আদালতের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ এনে আকরাম বলেন, এভাবে আদালতের আদেশ উপেক্ষা করা মানে বিচারব্যবস্থাকে অবমাননা করা।

তিনি দাবি করেন, কারাগারে থাকা পিটিআই নেতাদের স্বাস্থ্যের অবস্থাও খারাপ হচ্ছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানান তিনি।

অর্থনীতি নিয়েও সরকারের সমালোচনা করেন আকরাম। বলেন, গত ১৫ মাসে পেট্রোলের দাম ৮২ শতাংশ বেড়েছে, যেখানে পিটিআই সরকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights