ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সরকার ফারহানা আকতার সুমি। তিনি টেলিফোন প্রতীকে ৩১ হাজার ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আনারস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ১৩৪ ভোট।

বুধবার ভোটগ্রহণ শেষে রাত ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সরকার ফারহানা আকতার সুমি বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights