ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে যোগদান করেছেন বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির

বিশেষ প্রতিনিধি, বগুড়া

বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে যোগদান করেছেন। রবিবার (২১ জুন) রাতে আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ দেন। প্রজ্ঞাপন অনুযায়ী তাঁকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

বগুড়ার আদালতের সিনিয়র আইনজীবী ওয়াজেদুর রহমান ওয়াজেদ জানান, বিচারক শাহজাহান কবির এর বদলীর আদেশ হওয়ায় বগুড়া জেলা এ্যাডভোকেট বার সমিতি ও জজ আদালতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা পৃথকভাবে বিদায়ী সংবর্ধনা দেন। তিনি বগুড়ায় যোগদানের পর ন্যায় বিচার ও আইনের শাসন কায়েম করেছিলেন। তাঁর বিচারিক কাজে বগুড়ার আইনজীবীসহ বিচারপ্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। প্রশাসনিকভাবে বিচারক শাহজাহান কবির বগুড়ায় কর্মরত থাকাকালীন সময়ে জেলার সকল আদালতের বিচারকদের সাথে সমন্বয় করে কাজ করেছেন।

সাতক্ষীরায় জন্ম গ্রহণকারী বিচারক মোঃ শাহজাহান কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি ১৮তম বিসিএস (বিচার) ক্যাডারের মাধ্যমে বিচার বিভাগে যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকার বিভিন্ন আদালতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবেও কাজ করেছেন। এছাড়া বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানের আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (প্রসিকিউশন) এবং নেত্রকোনার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights