ঢাকা-১৭ আসনে বিজয়ী নৌকার আরাফাত

অনলাইন ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

নৌকা প্রতীকে তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

সোমবার রাতে ১২৪টি কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights