ঢাকায় শীত বাড়বে না কমবে, কী বলছে আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকা ও আশপাশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, তা নিয়ে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আকাশ মেঘলা থাকাসহ কুয়াশার দাপট থাকতে পারে। সেই সঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights