ঢাকার প্রবেশমুখে পুলিশের তল্লাশি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক স্থানে চেকপোস্ট বসিয়ে চলছে পুলিশের তল্লাশি।

বুধবার সকাল থেকে দুই মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের অন্তত ৫টি তল্লাশি চৌকি দেখা যায়। এসব তল্লাশি চৌকিতে বাস ও যানবাহনের যাত্রীদের হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ ও যাত্রীরা।

সকাল থেকে সাইনবোর্ড, চিটাগাং রোড, মদনপুর, মেঘনা ও ভুলতা এলাকায় এ তল্লাশি চৌকি দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঢাকাগামী প্রতিটি যানবাহনের যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। এসময় কাউকে সন্দেহ হলে তাকে প্রশ্ন করছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, কাউকে হয়রানি নয়, দুই দলের সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় এ তল্লাশি চৌকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights