ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক

বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৭৪ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া স্কোর ১৯৪ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের শেনইয়াং। ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কিরগিজস্তানের বিশকেক, ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চীনের আরেক শহর উহান এবং ১৬৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights