ঢাকার বায়ু সহনীয়, দূষণের শীর্ষে চিয়াং মাই

অনলাইন ডেস্ক

ঢাকার বাতাস আজ সহনীয় বলে জানিয়েছে বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার। সংস্থাটির ওয়েবসাইটের ইনডেক্সে জানানো হয়, বুধবার বাংলাদেশ সময় সকালে বিশ্বের ১০টি শহরের খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বাতাস।

আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ৯৪, অবস্থান ১৩তম। অন্যদিকে ২৯১ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে চিয়াং মাই। বুধবার সকাল ৯টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে এসব তথ্য দেখা গেছে।

তালিকায় দেখা গেছে, চীনের শেনইয়াং, পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি, ইন্দোনেশিয়ার জাকার্তার বাতাস অস্বাস্থ্যকর এবং সৌদি আরবের বিয়াদ, থাইল্যান্ডের ব্যাংকক, মঙ্গোলিয়ার উলানবাটার, ভিয়েতনামের হ্যানয়, মিয়ানমারের ইয়াঙ্গুনের বাতাস বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০১টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights