ঢাবি ছাত্রদল সভাপতি ও কৃষকদল নেতাসহ ১১ জন রিমান্ডে

অনলাইন ডেস্ক

রাজধানীর নিউমার্কেট থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন হাজী বাহা উদ্দিন নোবেল, মো. জাকির হোসেন, মো. খন্দকার নজরুল ইসলাম, মো. সুমন, মো. রাকিবুল ইসলাম, মো. নুরুল আমিন পায়েল, মো. কায়কোবাদ হোসেন কবির, মো. লিটন হোসেন ও মো. জাহাঙ্গীর আলম।

আজ বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। তখন তাদের কাছ থেকে নির্বাচন বানচালের লক্ষ্যে ছাপানো ৫০ হাজার লিফলেট, বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানায় পুলিশ। এ ঘটনায় নিউমার্কেট থানায় পুলিশ বাদী হয়ে বিশেষক্ষমতা আইনে মামলাটি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights