ঢাবি ছাত্রদলের ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে ২৪২ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি দেওয়া হয়েছে। এতে ১৪ জনকে সহ-সভাপতি, ৪৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক, ৩৯ জনকে সহ-সাংগঠনিক পদে রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের ১ মার্চ শাখা ছাত্রদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হিসেবে গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক হিসেবে নাহিদুজ্জামান শিপন নেতৃত্বে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights