ঢাবিতে মেয়েদের হল খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হলের প্রধান গেট বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। পাশাপাশি, ডাকসু ২০১৯ এর জিএস হিসেবে রাশেদ খানকে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হলের বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, মেয়েদের হল বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন থেকে রাত ১১টায় মেয়েদের হল বন্ধ হবে। আর মেয়েদের অন্যান্য দাবির বিষয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

ডাকসু নিয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ২০১৯ এ ডাকসুর জিএস গোলাম রাব্বানীর এমফিলের ভর্তি কার্যক্রম যথাযথ হয়নি বলে তার ছাত্রত্ব অনেক আগেই বাতিল হয়। আর যদি ছাত্রত্ব বাতিল হয়ে গেছে তাহলে সে তো আর জিএস থাকতে পারে না। আইন উপদেষ্টার মতামতে সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদকে জিএস ঘোষণা করা হয়েছে।

এদিকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিগ্রি না থাকায় সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. শবনম জাহানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights