তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়ে আজ ফের বৈঠকে বসছেন শাহবাজ শরিফ-রাজা রিয়াজ
অনলাইন ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সংসদের বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ আজ শুক্রবার তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে আলোচনায় বসছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন তারা সেটা নিয়ে আলোচনা করবেন।
ডনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার এই দুই নেতা প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেছিলেন। এর আগে রাজা রিয়াজ গণমাধ্যমে বলেছিলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়ে তারা তাড়াহুড়া করবেন না।’
