”তবু ছুঁয়ে গেলে তুমি”
কবি-হাসিনা মরিয়ম
কী এক ঈর্ষা কাজ করে তোমার ভিতর,
আমার চারপাশ ঘিরে রাখো
এক সজীব অনুভুতি দিয়ে,
আমার পাশে সব কিছু বেমানান তুমি ছাড়া,
আর আমারই বা কে আছে তোমাকে ছাড়া,
তুমি ছাড়া কত একা আমি…
বিনম্র আচঁল ধরে আছো যেন হারিয়ে না যাই.. ক্ষিপ্রতায় ছিড়ে ফেলো ডায়রীর পাতা, ভাবো বুঝি- কেউ আছে আমার গভীরে..
আমি বলি তুমিই আছো…
আর আমার সবকিছু আছে তোমার কাছে..।
