তমার সাফ কথা

শোবিজ প্রতিবেদক
ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কয়েক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার মধ্যকার প্রেমের বিষয়। পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণ সবখানেই দুজনকে একসঙ্গে হাতে হাত রেখে চলতে দেখা যেত। তাই তাদের প্রেমের গুঞ্জন সহজেই চাউর হয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে ভিন্ন কথা বললেন তমা মির্জা। তার কাছে সরাসরি জানতে চাওয়া হয় নির্মাতা রাফির সঙ্গে সম্পর্ক এখনো রয়েছে কি না। এমন প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেত্রী। এরপরও দ্বিধাগ্রস্ত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, মানে কী বলব? ট্রু না ফলস, মানে ট্রু অর ফলস। এ সময় তাকে উপস্থাপিকা সত্য-মিথ্যা কিংবা হ্যাঁ বা না বলার সুযোগ দিলে কোনো ধরনের রাখঢাক ছাড়াই সরাসরি চিত্রনায়িকা জানিয়ে দেন, আচ্ছা… না।

আর তমার এই অকপটে ‘না’-তে কেবল উপস্থাপিকাই নয়, বরং তার ভক্ত-শুভাকাক্সক্ষীরাও অবাক হয়েছেন। গত কয়েক বছরের নিবিড় সম্পর্ক হঠাৎ না থাকা কিংবা অস্বীকারের বিষয়টি নিতে পারছেন না তারা। কেউ কেউ প্রশ্ন করছেন, কী কারণে সম্পর্কে বিচ্ছেদ হলো? আর বন্ধুত্বের পথটাও কি ভিন্ন দিকে মোড় নিয়েছে? এদিকে বন্ধুত্বের ভবিষ্যৎ সম্পর্কে এ চিত্রনায়িকা বলেন, আছে, বাট আগের মতো ওভাবে এখন আর কথাবার্তা হয় না। অর্থাৎ এখন স্পষ্ট, নির্মাতা রাফির সঙ্গে তার সম্পর্ক এখন মোটেও ভালো নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights