‘‌তরুণদের স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়তে হবে’

অনলাইন ডেস্ক

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশের জুলাই আন্দোলনের তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে।

রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষায় ইনস্টিটিউট মিলনায়তনে নিরাপদ অ্যালায়েন্সের কাউন্সেলিং ও সাইবার ইউনিটের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে কিশোর-তরুণরা কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।’

তরুণদের অদম্য স্পিরিটের কারণে আন্দোলন সফল হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘তরুণদের মধ্যে কোনো অলসতা নেই, আছে শুধু উদ্যম ও স্পৃহা।’

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যেসব তরুণ-কিশোর দেশের জন্য আত্মত্যাগ করেছে তাদের বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। বর্তমান সরকার তাদের জন্য কিছু করে যেতে চায়। এ জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘কিশোরদের মধ্যে একটা আলাদা এনার্জি আছে যেটা বড়দের মধ্যে নেই। তরুণদের উৎসাহিত করে অনেক কিছুই করা সম্ভব। তাদের মেধাবৃত্তিক জাতি গঠনে এগিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘কিশোর কিংবা তরুণরা কোনো কাজে পিছপা হয় না। তাই তাদের দিয়েই আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। তরুণদের প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights