তাজিকিস্তানে আফগান ড্রোন হামলায় ৩ চীনা নাগরিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
তাজিকিস্তানের সীমান্তে প্রতিবেশী আফগানিস্তান থেকে আসা ড্রোনের আঘাতে তিন চীনা নাগরিক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও
দুইজন। শুক্রবার (২৮ নভেম্বর) দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, গত বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাতলন প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনা দূতাবাস। তবে ড্রোন হামলার পেছনে কে বা কারা তা জানায়নি। তাজিকিস্তানকে ঘটনাটি তদন্তের জন্য অনুরোধ করেছে চীন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীনা খনি কোম্পানি এলএলসি শাহিন এসএমকে টার্গেট করে হামলাটি চালানো হয়েছে এবং ড্রোনটি এসেছে আফগানিস্তান থেকে। ড্রোনটির সঙ্গে গ্রেনেড যুক্ত করা ছিল। নিহত তিন চীনা ওই কোম্পানির কর্মী ছিলেন।

আফগানিস্তানের তালেবান সরকারকেও উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে কাবুলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত কয়েক বছরে একাধিকবার পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় চীনা নাগরিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর দিকে অভিযোগের আঙুল তুলেছে ইসলামাবাদ।

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights