তানজিন তিশার দুঃসাহস!

শোবিজ প্রতিবেদক
আত্মহত্যার চেষ্টা বা অসুস্থতা নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় অভিনেত্রী তানজিন তিশা মুঠোফোনে সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি দেন। সাংবাদিকদের আইনের আওতায় আনা, সাংবাদিকদের চাকরিচ্যুত করাসহ সর্বোচ্চ ক্ষমতা দেখাবেন বলেও জানান এই অভিনেত্রী। পরে আবার ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম তাঁর ভেরিফায়েড আইডিতে পোস্ট করেন। এর কিছুক্ষণ পর তা ডিলেটও করে দেন তিনি। তার মানে তিনি সংশোধন হওয়ার পথে যাননি। সাংবাদিকদের সম্মান না করে নিজের গোয়ার্তুমি দেখিয়ে দুঃসাহস দেখিয়েছেন, যেটা অশোভন। তিশার এই আচরণের কারণ জানতে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘তিশার ওই ধরনের কথা শুনে আমরা কিছুটা বিরক্ত হয়েছিলাম। সাংবাদিকদের সঙ্গে এভাবে কথা বলতে পারে না। সে যে ধরনের কথা বলেছে তা কোনোভাবেই শিল্পীসুলভ কথা হতে পারে না। তারপর সে যখন এই পোস্ট দেয়, পোস্টে যে ধরনের কথা বলেছে তার জন্য সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন- এটা খুব সুন্দর আঙ্গিকে ক্ষমা চাওয়া ছিল। কিন্তু সেটি কেন ডিলিট করে দিল আমরা বুঝতে পারছি না। এটা উচিত হয়নি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights