তামান্না-বিজয়ের বিচ্ছেদে জড়াল চিরঞ্জীবীর নাম!

অনলাইন ডেস্ক

দু’বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদ হয়েছে তামান্না ভাটিয়া ও বিজয় বার্মার। বিচ্ছেদ নিয়ে অবশ্য দু’জনেই এখনও নীরব।

তামান্না ও বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ে নিয়ে সমস্যা বেধেছিল দু’জনের মধ্যে। তামান্না বিয়ে করে থিতু হতে চান। কিন্তু বিজয় এখনই রাজি নন। তবে এর মধ্যেই আরও একটি গুঞ্জন ছড়ায়। তামান্না ও বিজয়ের বিচ্ছেদের পিছনে নাকি রয়েছেন এক তৃতীয় ব্যক্তি।

এই তৃতীয় ব্যক্তির প্রভাবেই নাকি বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন তামান্না। তিনি হলেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী। তামান্না ও তার পরিবারের খুবই ঘনিষ্ঠ চিরঞ্জীবী। এমনকি, কিছু ক্ষেত্রে তামান্না অভিভাবকের জায়গাও দিয়েছেন চিরঞ্জীবীকে। দক্ষিণী তারকাই নাকি তামান্নাকে পরামর্শ দিয়েছিলেন, বিচ্ছেদের খবর প্রকাশ করার জন্য।

এ-ও শোনা গেছে, তামান্নার বাবাও নাকি এই সম্পর্কে রাজি ছিলেন না। তবে সম্পর্ক ভাঙার সঠিক কারণ কোনটি, তা নিয়ে এখনও মুখ খোলেননি প্রাক্তন যুগল।

‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে অভিনয় করতে গিয়ে দু’জনের প্রেম শুরু। সেই ছবিতে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন তারা। সেই রসায়নও দর্শকের পছন্দ হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে পরস্পরের হাতে হাত রেখে তারা পৌঁছে যেতেন। তাদের বাস্তব জীবনের রসায়নেও মুগ্ধ ছিলেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights