তামিলনাড়ুতে ভারী বর্ষণ, বন্যায় স্কুল-কলেজ বন্ধ

অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলীয় চারটি জেলায় ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। জেলাগুলো হল- তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী। ভারী বন্যায় এসব জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, রাজ্যের তুতিকোরিন জেলায় ১৫ ঘণ্টায় ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিরুনেলভেলি জেলার পালায়ামকোট্টাইয়ে ২৬০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এছাড়া কন্যাকুমারীতে বৃষ্টিপাত হয়েছে ১৭০ মিলিমিটার।

মুষলধারে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি খাতের সংস্থাগুলোও এদিন বন্ধ থাকবে।
তিরুনেলভেলি, থুথুকুডি এবং কন্যাকুমারী জেলার হাঁটু থেকে কোমর-পানিতে তলিয়ে গেছে পাপানাসাম, পেরুঞ্জনি এবং পেচুপারাই বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে থমরাপরাণী নদী এখন থমথমে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

দুর্যোগ মোকাবিলায় ৫০ সদস্য নিয়ে গঠিত দুটি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দল তিরুনেলভেলি এবং তুতিকোরিন জেলায় ছুটে গেছে। রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) তিনটি দল কন্যাকুমারী জেলায় মোতায়েন করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এসব জেলায় মোতায়েন করা হয়েছে চার হাজার পুলিশ সদস্য। সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights