তারাকান্দায় নানা কর্মসূচিতে বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নানা কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃবৃন্দ।

মঙ্গলবার তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে নেতৃবৃন্দ। পরে একটি র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এতে আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, শামীম তালুকদার, রাকিব তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম, ইবনে কাশেম মাস্টার, নজরুল ইসলাম মাস্টার, যুবদল নেতা আবুল কালাম আজাদ ও নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights