তারাকান্দায় নারীর লাশ উদ্ধার, আটক ২

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নে অজুফা খাতুন (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে একটি ফিশারী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত নারী তারাকান্দা উপজেলার ৫নং বালিখাঁ ইউনিয়নের পূর্ব মালি-ডাঙ্গা গ্রামের মৃত ওয়াজেদ আলীর মেয়ে।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানান, এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । তবে আটকদের নাম জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights