তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন যুবদল নেতাকর্মীরা।

শনিবার বিকালে তারাব পৌর যুবদলের উদ্যোগে যাত্রামুড়া এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় তারাবো পৌর যুবদলের সাবেক সভাপতি মাহাবুর আলম ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাশেম, আজাহার মীর, বাহার আলী, স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, শরিফ ভূঁইয়া, মিরাজ মিয়া, সোহান খান প্রমুখ। সমাবেশে নেতাকর্মীদের সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights